Archive for May, 2012

বাজে গল্প [সুকুমার রায়]

May 28th, 2012

বাজে গল্প ২ [সুকুমার রায়]

কতগুলো ছেলে ছাতের উপর হুড়োহুড়ি করে খেলা করছে-এমন সময়ে একটা মারামারির শব্দ শোনা গেল। তার পরেই হঠাৎ গোলমাল থেমে গিয়ে সবাই মিলে ‘হারু পড়ে গেছে’ বলে কাঁদতে কাঁদতে নিচে চলল।

খানিক বাদেই শুনি একতলা থেকে কান্নাকাটির শব্দ উঠছে। বাইরের ঘরে যদুর বাবা গণেশবাবু ছিলেন-তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, ‘কী হয়েছে?’ শুনতে পেলেন ছেলেরা কাঁদছে, ‘হারু পড়ে গিয়েছে।’ বাবু তখন দৌড়ে গেলেন ডাক্তার ডাকতে।

পাঁচ মিনিটে ডাক্তার এসে হাজির, কিন্তু হারু কোথায়? বাবু বললেন, ‘এদিকে তো পড়েনি, ভেতর বাড়িতে পড়েছে বোধহয়।’ কিন্তু ভেতর বাড়িতে মেয়েরা বললেন, ‘এখানে তো পড়েনি-আমরা তো ভাবছি বার-বাড়িতে পড়েছে বুঝি।’ বাইরেও নেই, ভেতরেও নেই, তবে কি ছেলে উড়ে গেল? তখন ছেলেদের জিজ্ঞাসা করা হলো, ‘কোথায় রে? কোথায় হারু?’ তারা বললে, ‘ছাতের উপর।’ সেখানে গিয়ে তারা দেখে, হারু বাবু অভিমান করে বসে বসে কাঁদছে! হারু বড় আদুরে ছেলে, মারামারিতে সে পড়ে গেছে দেখেই আর সকলে মার খাবার ভয়ে সেখান থেকে চম্পট দিয়েছে। ‘হারু পড়ে গেছে’ বলে এত যে কান্না, তার অর্থ, সকলকে জানানো হচ্ছে যে ‘হারুকে আমরা ফেলে দিইনি-সে পড়ে গেছে বলে আমাদের ভয়ানক কষ্ট হচ্ছে।’

হারু তখন সকলের নামে বাবার কাছে নালিশ করবার জন্য মনে মনে অভিমান জমিয়ে তুলছিল-হঠাৎ তার বাবাকে লোকজন আর ডাক্তার-সুদ্ধ এগিয়ে আসতে দেখে, ভয়ে তার আর নালিশ করাই হলো না। যা হোক, হারুকে আস্ত দেখে সবাই এমন খুশি হলো যে শাসনটাসনের কথা কারও মনেই এল না।

সবচেয়ে বেশি জোরে কেঁদেছিলেন হারুর ঠাকুরমা। তিনি আবার কানে শোনেন কিছু কম। তাঁকে সবাই জিজ্ঞেস করল, ‘আপনি এত কাঁদছিলেন কেন?’ তিনি বললেন, ‘আমি কি অত জানি? দেখলুম ঝিয়েরা কাঁদছে, বৌমা কাঁদছেন, তাই আমিও কাঁদতে লাগলুম-ভাবলুম একটা কিছু হয়ে থাকবে।’

ছোট্ট একটি গল্প !!!

May 22nd, 2012

এই গল্পটি আমার লিখা নয়। ফেসবুক – এ হটাত করে চোখে পরেছিল।

আমি তখন একটি শপিং সেন্টারের একটি দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম । ৮-৯ বছরের একটি ছেলেকে দেখলাম একজন ক্যাশিয়ারের সাথে কথা বলতে ।

ক্যাশিয়ার বলছিল,”আমি দুখিত,কিন্তু বাবা তোমার পর্যাপ্ত পরিমান টাকা নেই এই পুতুলটি কেনার জন্য ।”তখন শিশুটি আমাকে দেখে বলল,”আঙ্কেল, আপনি একটু দেখেন তো আমার কাছে যথেষ্ট পরিমান টাকা আছে কিনা ।”

আমি তার টাকা গুনলাম এবং বললাম,”আসলেই তোমার কাছে যথেষ্ট টাকা নেই বাবু ।”ছেলেটি তখনও পুতুলটি হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল ।

শেষ পর্যন্ত আমি তাকে বললাম যে সে পুতুলটি কাকে দিতে চাচ্ছে । সে বলল,”এই পুতুলটি আমার বোনের খুবই প্রিয় ছিল এবং সে এটি সবসময় কিনতে চাইত । আমি তার জন্মদিনে এটি দিতে চেয়েছিলাম । কিন্তু আমার বোন এখন স্রষ্টার কাছে চলে গিয়েছে । বাবা বলেছে, মাও নাকি খুব শিগ্রি চলে যাবে । তাই আমি আমার মার কাছে এই পুতুলটি দিতে চাই যেন মা আমার বোনের কাছে তা পৌছাতে পারে ।”

শিশুটির মুখে এরূপ কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম ।

শিশুটি তার হাতের একটি ছবি দেখিয়ে বলল,”আমি সাথে আমার এই ছবিটাও দিয়ে দিব যেন তারা আমাকে ভুলে না যায় । আমি বাবাকে বলে এসেছি যেন আমি না আশা পর্যন্ত আম্মুকে যেন না ছাড়ে ।”

আমি আমার কাছ থেকে আরও কিছু টাকা যোগ করে তাকে পুতুলটি কিনে দিলাম । আসলে আমি নির্বাক হয়ে গিয়েছিলাম ।

শিশুটি আমাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল ।

সেদিন আমি বাসায় গিয়ে ২ দিন আগের পেপার পড়ছিলাম । তখন একটি খবর আমার দৃষ্টি আকর্ষণ করল । একটি ট্রাক ড্রাইভার মাতাল হয়ে গাড়ি চালানোর সময় রাস্তার উপর গাড়ি উঠিয়ে দেয়, তৎক্ষণাৎ একজন বাচ্চা মেয়ে মারা যায় এবং তার মা গুরুতর আহত হয় । সাথে একটি ছবি ছিল আরেকটি ছেলের (যাকে আমি দেখেছিলাম) এবং তাতে লিখা ছিল যে এই শিশুটি কখনই তার বোনকে ফিরে পাবেনা । আমার মন ভারাক্রান্ত হয়ে গেল ।

পরের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে পেপার পড়ার সময় দেখলাম যে সেই মহিলা মারা গিয়েছেন । আমি শিশুটির বাসায় গিয়ে সান্ত্বনা দেয়ার সিদ্ধান্ত নিলাম । তাদের বাসায় গিয়ে দেখলাম মহিলার লাশ কফিনে রয়েছে এবং সবাই একবার করে তা দেখে যাচ্ছে । আমি যখন কফিনের পাশে দাঁড়ালাম তখন আমার গা শিউরে উঠল । দেখলাম মহিলার হাতে ছেলেটির সেই ছবিটি এবং তার বোনের জন্য কেনা সেই পুতুলটি । প্রচণ্ড রকম খারাপ লাগা নিয়ে সেদিন অশ্রুসিক্ত নয়নে বাসায় ফিরেছিলাম ।

যে ভালোবাসা ছেলেটির মনে তার মা এবং বোনের জন্য ছিল তা অকল্পনীয় । কিন্তু শুধুমাত্র সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে একজন মাতাল ড্রাইভার তার সবকিছু কেড়ে নিল ।

দয়া করে কখনও মাতাল অবস্থায় অথবা অসতর্ক হয়ে গাড়ি চালাবেন না ।

 

সুত্রঃ Facebook

ইউনিক আর্টিকেল লিখুন, সাইটের ভিসিটর বাড়ান

May 18th, 2012

কমবেশি সবাই জানেন যে বেশী বেশী ইউনিক আর্টিকেল হল এক সাইটের ভিসিটর বাড়ানোর আসল চাবিকাঠি। এখন প্রস্ন হল, কিভাবে আপনি বেশী বেশী ইউনিক আর্টিকেল লিখবেন?  আপনি যে টপিক নিয়ে ব্লগিং শুরু করেছেন ঠিক একি বিষয় নিয়ে হাজার হাজার ব্লগার ব্লগিং করে জাচ্ছে। সুতরাং, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ইউনিক আর্টিকেল লিখতে হবে। আর আপনি জত বেশী ইউনিক আর্টিকেল লিখবেন, তত বেশী ভিসিটর আপনার সাইটে আসবে।

প্রতিটি ইউনিক আর্টিকেল লেখার আগে সেই আর্টিকেল সংক্রান্ত কি-ওয়ার্ড রিসার্চ করে নিন। যে সকল কী-ওয়ারডের CPC বেশী এবং Exact সার্চ বেশি এবং প্রতিযোগিতার ধরণ দেখে কি-ওয়ারড বাছাই করুন। তারপর আপনার আর্টিকেল লেখার সময় প্রথমে আর্টিকেলের হেডলাইনে আপনার বাছাইকৃত কী-ওয়ারড দিন। জুমলা বা ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে প্রতিটি আর্টিকেলে আলাদা ভাবে মেটা ট্যাগ, মেটা কী-ওয়ারড ও মেটা ডিস্ক্রিপশন এ আপনার কী-ওয়ারড গুলো দিন। আপনার আর্টিকেলটি যেন ভিসিটর এর কাছে সহজবোধ্য হয় সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে রেফারেন্স উল্লেখ করুন।

আপনার আর্টিকেল লেখা শেষ হয়ে গেলে আগে ভালো করে নিজে একবার পড়ে দেখুন। কোন ভুল থাকলে সংশোধন করুন। আর্টিকেলে নিচে অথবা উপরে ভিসিটরদের জন্যে শেয়ার বাটন ও ইমেলে আর্টিকেল সেন্ড করার ব্যবস্থা রাখুন। এতে করে আপনার লেখা পড়ে ভিসিটর হয়তো আরেকজন এর সাথে শেয়ার করবে। এতে করে আপনার ভিসিটরও বাড়বে। আর্টিকেলের নিচে কমেন্টের ব্যবস্থা রাখুন। তাহলে ভিসিটরদের ফীডব্যাক পাবেন আর সেই অনুযায়ী কাজ করার সুযোগ পাবেন।

উইন্ডোজ ৮-এর বিস্তারিত

May 14th, 2012

সম্প্রতি মাইক্রোসফট প্রথমবারের মতো তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই সংস্করণকে ‘উইন্ডোজ ৮’ বলেই ডাকা হবে বলেও জানিয়েছে মাইক্রোসফট। খবর ম্যাশএবল-এর।

সূত্রমতে, উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটি ৩২ ও ৬৪ বিট দু’ধরনের হার্ডওয়ারেই চলবে। তবে প্রধানত চার ধরনের উইন্ডোজ ৮ বাজারজাত করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

‘রেগুলার উইন্ডোজ ৮’ থাকছে একেবারেই সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য। এতে কম্পিউটিংয়ের দৈনন্দিন যাবতীয় কাজ করা যাবে।

‘উইন্ডোজ ৮ প্রো’ থাকছে ব্যবসা প্রতিষ্ঠান, ডেভেলপার এবং প্রযুক্তিমনস্ক মানুষের জন্য। এতে অ্যাডভান্সড কিছু সুবিধা যেমন ফাইল এনক্রিপ্ট করা, ভার্চুয়াল হার্ড ড্রাইভ থেকে বুট করা ইত্যাদি থাকছে। এছাড়াও মিডিয়া সেন্টার পিসিতে ব্যবহারের জন্য উইন্ডোজ ৮ প্রো এবং মিডিয়া প্যাক অ্যাড-অনের প্রয়োজন পড়বে যা সাধারণ উইন্ডোজ ৮-এ দেয়া থাকবে না বলে জানিয়েছে মাইক্রোসফট।

‘উইন্ডোজ ৮ আরটি’ ট্যাবলেট ডিভাইসে চালানোর উপযোগী করে তৈরি করা হয়েছে। আরটি বলতে কী বোঝানো হচ্ছে সে ব্যাপারে মাইক্রোসফট পরিষ্কার কিছু না জানালেও ম্যাশএবল ধারণা করছে ‘রান-টাইম’ বোঝাতেই আরটি যোগ করা হয়েছে। তবে এআরএম চিপের জন্য তৈরি এই উইন্ডোজের সংস্করণ আলাদা কিনতে পাওয়া যাবে না। সংশ্লিষ্ট ট্যাবলেট ডিভাইসেই জুড়ে দেয়া থাকবে উইন্ডোজ ৮ আরটি। সেই সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ওয়াননোটের বিনামূল্যের একটি সংস্করণও প্রি-ইনস্টলড থাকবে উইন্ডোজ ৮ আরটি-চালিত ট্যাবলেট ডিভাইসে।

এই তিনটি ছাড়াও আরও বড় কাজের জন্য ‘উইন্ডোজ ৮ এন্টারপ্রাইজ’ সংস্করণ রয়েছে বলেও জানিয়েছে মাইক্রোসফট। এতে উইন্ডোজ ৮ প্রো-এর সব সুবিধার পাশাপাশি আইটি প্রফেশনালদের জন্য বাড়তি কিছু সুবিধাও যোগ করা থাকবে; যেন একাধিক কম্পিউটার বা নেটওয়ার্কিং আরও সহজে করা যায়। এছাড়াও চীনসহ বেশ কিছু দেশের জন্য স্থানীয় ভাষাতেও একটি লোকাল-ল্যাঙ্গুয়েজ সমৃদ্ধ উইন্ডোজ ৮ বাজারে ছাড়বে বলে জানিয়েছে মাইক্রোসফট।

বিশেষজ্ঞরা বলছেন, উইন্ডোজ ৮-এর নতুন এই পরিকল্পনার মাধ্যমে বাজারকে আরও বড় করে তুলছে মাইক্রোসফট। একইসঙ্গে যার যে কাজে কম্পিউটার প্রয়োজন, তাকে অপারেটিং সিস্টেমের ঠিক সেই সংস্করণ (রেগুলার, প্রো, আরটি অথবা এন্টারপ্রাইজ) ব্যবহার করতে বাধ্য করাও মাইক্রোসফটের পরিকল্পনার অংশবিশেষ বলে অনেকে মন্তব্য করেছেন।

তবে কবে নাগাদ সার্বিকভাবে প্রস্তুত উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম বাজারে আসবে, সে সম্পর্কে এখনো কিছু জানায়নি মাইক্রোসফট।

অনলাইনে কর পরিশোধ করা যাবে

May 14th, 2012

আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে অনলাইনে কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) রেজিস্ট্রেশন কাজ শুরু হবে। এর ফলে করদাতাদের হয়রানি কমবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের ২৬ তারিখে ই-পেমেন্ট পদ্ধতির উদ্বোধন করবেন বলে জানা গেছে। বুধবার রাজধানীর রেডিসন হোটেলে কর পরিশোধে নতুন পদ্ধতি ই-পেমেন্টের পরিচিতিকরণ সভায় এনবিআর সদস্য (কর আপীল ও অব্যাহতি) মোঃ বশিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এছাড়া আগামী বাজেটে নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন পাস করা ও অর্থ বিলে মূল্য স্থানান্তর (ট্রান্সফার প্রাইসিং) যুক্ত করার কাজ সম্পন্ন করা যাবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কর পরিশোধের নতুন পদ্ধতি ই-পেমেন্টের মাধ্যমে কর সেবা এখন করদাতাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হবে। করদাতাদের উত্তম সেবা দেয়ার জন্য ইলেক্ট্রনিক পদ্ধতির বিকল্প নেই। সভায় অনলাইনে কর পরিশোধ পদ্ধতির বিস্তারিত উপস্থাপন করেন এনবিআরের ই-গবর্নেন্স ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও কর পরিদর্শন পরিদফতরের মহাপরিচালক কানন কুমার রায়। অনলাইনে কর পরিশোধ পদ্ধতিতে টাকা ক্রেতার হিসাব থেকে রাজস্ব কোষাগারে জমা দিতে পদ্ধতিগত বা ‘প্রসেসরের’ কাজ করবে কিউ-ক্যাশ। এনবিআরের নির্ধারিত ২৬ ব্যাংকের যে কোন ব্যাংকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করলে কিউ-ক্যাশ পদ্ধতি যথাযথ নিয়মে তা এনবিআরের সংশ্লিষ্ট ব্যক্তির নামে জমা করার ব্যবস্থা করবে। এতে সমন্বয়কের ভূমিকায় থাকবে এনবিআর, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও মহা হিসাব নিরীক্ষকের অফিস (সিএজি)। কানন কুমার বায় বলেন, এ পদ্ধতিতে একজন করদাতা কর পরিশোধের জন্য ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেয়ার প্রয়োজন হবে না। সপ্তাহের যে কোন সময়, বাংলাদেশসহ পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অনলাইনে আয়কর, ভ্যাট ও শুল্কসহ যাবতীয় কর সংক্রান্ত পাওনাদি পরিশোধ করা যাবে। এতে করদাতার ব্যক্তিগত ও কর তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। কর পরিশোধের ক্ষেত্রে কোন হিসাব থেকে টাকা দেয়া হচ্ছে তা জানতে চাইবে না এনবিআর। সেই সঙ্গে এক ব্যক্তির হিসাব থেকে একাধিক ব্যক্তির কর পরিশোধ করা যাবে।
করদাতা ও কর আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এমএ কাদের সরকার, কানন কুমার রায় ও ই-পেমেন্ট কার্যক্রমের সঙ্গে যুক্ত কর প্রশিক্ষণ পরিদফতরের মহাপরিচালক মেফতা উদ্দিন খান।

Referance

চালু হলো ফেইসবুক অ্যাপ সেন্টার

May 14th, 2012

ফেইসবুক ব্যবহারকারীদের সফটওয়্যার সেবা দিতে অ্যাপ সেন্টার চালু করছে ফেইসবুক। অ্যাপল ও অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীরা এ থেকে বেশি সুবিধা পাবেন। এটি কয়েক সপ্তাহের মধ্যেই চালু করা হবে বলে জানিয়েছে ফেইসবুক। এতে সফটওয়্যার নির্মাতারা সরাসরি ফেইসবুক ব্যবহারকারীদের কাছে বিভিন্ন অ্যাপ বিক্রির সুযোগও পাবেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পেইড অ্যাপ্লিকেশনও চালু হয়েছে সোশাল নেটওয়ার্র্কিং সাইটটিতে।

এখান থেকে কোনো অ্যাপলিকেশন কিনতে অথবা ব্যবহার করতে ফেইসবুক ক্রেডিট প্রয়োজন হবে বলে জানিয়েছেন ফেইসবুকের মুখপাত্র ম্যালরি লুচ্চি। তবে বিনা মূল্যের অ্যাপলিকেশনও থাকবে অনেক। এটি চালু হলে ফেইসবুকে অ্যাপসের বিভিন্ন চাহিদা পূরণের পাশাপাশি সদস্যসংখ্যাও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ম্যাশএবল জানিয়েছে, বন্ধু-বান্ধব, পেইজ অথবা গ্রুপ খুঁজতে যে সার্চ বক্স ব্যবহার করা হয়, সেই একই সার্চ বক্স ব্যবহার করে বিভিন্ন অ্যাপ্লিকেশন খোঁজা হয়ে থাকে। তবে শিগগিরই অ্যাপলের অ্যাপ স্টোর অথবা অ্যান্ড্রয়েডের গুগল প্লে-এর মতো ফেইসবুকের আলাদা অ্যাপ সেন্টার চালু করা হবে। এতে করে প্রতিটি অ্যাপ্লিকেশন আলাদাভাবে খুঁজে বের করা যাবে। সেইসঙ্গে এসব অ্যাপ্লিকেশনের নিজস্ব রেটিংও দেখা যাবে।

তবে ফেইসবুক জানিয়েছে, অন্যান্য অ্যাপ্লিকেশন স্টোরের চেয়ে ফেইসবুক অ্যাপ সেন্টার ভিন্নভাবে কাজ করবে। কেননা, অধিকাংশ অ্যাপ্লিকেশন ইতোমধ্যেই আইওএস বা অ্যান্ড্রয়েডের মতো তৃতীয়পক্ষের সাইট বা ডিভাইসে কাজ করে। সেগুলো কেবল ফেইসবুকের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে যেন ফেইসবুক অ্যাকাউন্ট দিয়েই ব্যবহারকারীরা সেসব সেবা ব্যবহার করতে পারেন। তাই অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে ফেইসবুক অ্যাপ সেন্টার থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে গেলে তা ব্যবহারকারীকে সংশ্লিষ্ট ডিভাইসের অ্যাপ সেন্টারে পাঠিয়ে দেবে।

 

Referance

Yahoo এর CEO এর বাধ্যতামূলক অপসরন !!!

May 14th, 2012
Scott Thompson

Scott Thompson

Yahoo এর CEO Scott Thompson কে CEO পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কারন হিসাবে Yahoo কিছু না জানালেও, আসল খবর হল, CV তে ভুয়া ডিগ্রি উল্লেখ করার কারণে তাকে CEO পদ থেকে সরে যেতে হয়েছে। Scott Thompson তার CV তে Stonehill College থেকে Accounting এবং Computer Science এর ডিগ্রি এর কথা উল্লেখ করলেও তার আসলে শুধু accounting এ ডিগ্রি আছে। আর জনশ্রুতি আছে যে তিনি থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। আর এই কারনেই তাকে CEO পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সুত্র

Facebook এর সাথে চুক্তি করে নতুন রূপে বিং

May 14th, 2012

ফেইসবুক ব্যবহারকারীদের আরো বেশি তথ্য খুঁজে দেবে সার্চ ইঞ্জিন ‘বিং’। নতুন এ সুবিধা চালুর জন্য ইঞ্জিনটির আদল বদলে ফেলা হয়েছে। বিং ব্যবহারকারীরা এখন থেকে বিভিন্ন বিষয়ে তথ্য খুঁজতে ফেইসবুকে যুক্ত বন্ধুদের পরামর্শও চাইতে পারবেন।
নতুন চেহারার বিংয়ে যুক্ত করা হয়েছে তিন কলামে ফলাফল প্রদর্শন সুবিধা। প্রথম দুটি কলামে থাকবে সার্চের ফলাফল আর অন্যটিতে বন্ধুদের পরামর্শ।
গুগলের সঙ্গে বিং খুব এঁটে উঠতে পারছে না। প্রতিযোগিতায় টিকে থাকতেই বিং এ উদ্যোগ নিয়েছে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। খোঁজাখুঁজির কাজে যুক্তরাষ্ট্রের ৬৬ শতাংশ গুগলের দখলে, বিংয়ের রয়েছে মাত্র ১৫ শতাংশ।সুত্র ১

সুত্র ২

Music in google translator !!!

May 13th, 2012

Go to Google Translate; Copy this text:

pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk

Pick German as the ‘from’ language; Press the ‘Listen’-button

Bicycle!

May 13th, 2012

Is this the beginning of paid social networking?

May 12th, 2012

Facebook is testing a new pay-to-promote system for status updates: the idea is that users can pay a small fee to Facebook to have a particular status update appear on their social networks in a more-visible manner. Right now, the test service appears to be only running in New Zealand (although a few others claim to have seen it), and the company has not announced any plans to take the feature to other markets, or even if it’s going to stick with the idea.

What’s behind Facebook Highlight, and what could it mean for other Facebook services? How might other social networking services respond? Are we starting to enter an era where social networks carry so much noise that only those willing to pay have a chance to be heard?

Facebook Highlight

The idea behind Facebook Highlight is that people might be willing to pay a little bit of money to have a particular status updates be stickier on their friend’s new feeds. Normally, Facebook’s prioritization algorithm emphasizes posts from your closest Facebook friends, or items from other folks in your broader social graph that have generated a significant number of comments or likes. Facebook Highlight lets users pay Facebook to tweak that balance — highlighted posts stay on news feeds longer than they would otherwise merit from other factors, meaning they should be seen by more people.

Facebook is apparently testing different price points for Facebook Highlight, ranging from about US$0.40 to $2.00. A Facebook spokesperson indicated to the BBC that the company is testing different payment levels for different ways of making a post more visible — including ways to highlight a post for free. The initial report from New Zealand indicated highlighted updates could appear on a yellow background; other Facebook users seeing the feature are apparently seeing different highlight options and price points.

Right now, Facebook is only handling highlighted posts via PayPal or credit card; presumably, the company will accept Facebook Credits if it decides to make the feature available to everybody.

How to sale……

May 10th, 2012

A farmer went to town to buy a pickup truck that he saw advertised in the paper for a certain price. After telling the salesman which truck he wanted, they sat down to do the paperwork. The salesman handed the farmer the bill, and the farmer declared, “This isn’t the price I saw!” The salesman went on to tell the wise old farmer how he was getting extras such as power brakes, power windows, special tires etc. And that was what took the price up. The farmer needed the truck badly, paid the price and went home.

A few months later, the salesman called up the farmer and said, “My son is in 4-H and he needs a cow for a project. Do you have any for sale?” The farmer said, “Yes, I have a few cows, and I would sell for $500.00 apiece. Come look at them and take your pick.” The salesman said he and his son would be right out. After spending a few hours in the field checking out all the farmer’s cows, the two decided on one and the salesman proceeded to write out a check for $500.00.

The farmer said——–”Now, wait a minute, that’s not the final price of the cow. You’re getting extras with it and you have to pay for that too.”

“What extras?” asked the salesman.

Below is the list the farmer gave the salesman for the final price of the cow.

BASIC COW…………………………….$500.00
Two tone exterior……………………..$45.00
Extra stomach………………………….$75.00
Product storing equipment………….$60.00
Straw compartment…………………..$120.00
4 Spigots @$10 ea……………………$40.00
Leather upholstery……………………$125.00
Dual horns………………………………$45.00
Automatic fly swatter…………………$38.00
Fertilizer attachment………………….$185.00
GRAND TOTAL………………………….$1,233.00